পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জমি সংক্রান্ত বিবাদের জের, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে নৃশংসভাবে গলার নলি কেটে খুন এক ব্যক্তিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে,জমি সংক্রান্ত বিবাদের জেরে গলার নলি কেটে খুন করা হল একজন ব্যক্তিকে, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম উমা শংকর মাহাতো। বয়স ৫০ বছর। বাড়ি কলাইকুন্ডার কোরিয়াশোল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উমাশঙ্কর পেশাই একজন জমি ব্যবসায়ী। খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায় শুক্রবার থেকে চলছিল রাসউৎসব। এবং সেই রাস উৎসব কমিটির সভাপতিও ছিলেন মৃত উমাশঙ্কর। অভিযোগ, গতকাল রাতে মেলা চলাকালীন উমাশঙ্কর তার ব্যক্তি নিজের দোকানে বসে ছিলেন। সেই সময় হঠাৎই তিন দুষ্কৃতী দোকানে এসে উপস্থিত হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে উমাশংকরের গলার নলি কেটে মৃতদেহটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই খবর পৌঁছাতে খড়গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত তিন ব্যক্তি। ইতিমধ্যে পুলিশ তাদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। এর পাশাপাশি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে পরিবারের অভিযোগ,তাদেরই পরিবারের সদস্য রাজু মাহাতো-মঙ্গল মাহাতোর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। গতকাল শনিবার রাতে রাজু মাহাতো,মঙ্গল মাহাতো সহ আরো একজন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে মৃতের পরিবারের সদস্যরা খড়গপুর লোকাল থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জমি বিবাদের জেরে গলার নলী কেটে এক ব্যক্তিকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো কলাইকুন্ডার পড়াডিহাতে, তদন্তে পুলিশ ।











