পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি! এই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়ি পাল থানার চার নম্বর কঙ্কাবতী পঞ্চায়েতের চার লোহাটিকরি প্রাথমিক বিদ্যালয় বুথ এলাকায়।
ছবিতে দেখা যাচ্ছে,লোহাটিকরি বুথে প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুটা দূরে ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা। অবশ্যই তৃণমূল কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে তা স্বীকার করেছেন। মেঘনাথ নায়েক নামে এক তৃণমূল কর্মী বলেন, সকাল থেকেই এই বুথ এলাকার ভোটারদের চানাচুরি মুড়ি দেওয়া হচ্ছে।
ভোট দিলেই মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।











