
নিজস্ব সংবাদদাতা, মালদা:—মালদার কালিয়াচকের দারিয়াপুর মোমিনপাড়ায় সংঘর্ষ, শুট আউট এবং শুট আউটে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ফলে এই ঘটনায় ধৃতের সংখ্যা তিন থেকে বেড়ে হল পাঁচ। উল্লেখ্য, সম্প্রতি কালিয়াচকের দারিয়াপুর মোমিন পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা। সংঘর্ষ চলাকালীন শুট আউটের খবর মেলে। এই ঘটনায় এক আতাউল সেখ নামে এক তৃণমূল কর্মী নিহত হন। এছাড়াও নওদা যদুপুর অঞ্চল তৃণমূল সভাপতি বকুল সেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসারুদ্দিন সেখ গুরুতরভাবে জখম করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তে নেমে কালিয়াচক থানার পুলিশ ঘটনার মূল অভিযুক্ত জাকির সেখ সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে। এবং কয়েকজন পলাতক অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করে। সেই তদন্তে সাফল্য মেলে শুক্রবার। কালিয়াচক থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুই পলাতক অভিযুক্তকে হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে একজনের নাম আব্দুল আলিম এবং জাবিউল মোমিন। এরমধ্যে আব্দুল আলিম ধৃত কুখ্যাত দুষ্কৃতী জাকির সেখের ছেলে। পুলিশের দাবী সে ঘটনার দিন নিহত তৃণমূল কর্মী আতাউল সেখের মাথায় বারবার হাট দিয়ে। নির্মমভাবে আঘাত করছিল। যা সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে। তাই ধৃত দুজনেই হায়দরাবাদ থেকে আনা হচ্ছে মালদায়।












Leave a Reply