
নিজস্ব সংবাদদাতা, মালদা: আগামী ৮ ই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় লোক আদালত। এই মর্মে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হলো এক বিশেষ প্রচার অভিযানের। শুক্রবার মালদা জেলা আদালত চত্বরে আয়োজন করা হয়েছিল এই বিশেষ প্রচার অভিযানের। এদিন এই বিশেষ প্রচার অভিযানের মাধ্যমে যেকোনো দেওয়ানী মামলা, আপোষ যোগ্য ফৌজদারী মামলা, ব্যাংক লোন সহ একাধিক মামলার দ্রুত নিস্পত্তি করা হয় লোক আদালতে র মাধ্যমে তা তুলে ধরা হয় এই বিশেষ প্রচার অভিযানে। উপস্থিত ছিলেন জেলা বিচারক শুভায়ু ব্যানার্জি, মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রীয়াংকা বোস সহ অন্যান্য আইনজীবী এবং জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সদস্যরা।












Leave a Reply