নেশামুক্ত যুবসমাজ ও বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সাইকেল র‍্যালি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-ভারত সরকারের ক্রীড়া ও যুব উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে নেশামুক্ত যুবসমাজ গড়ে তোলা এবং বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে আগামী ২৯ নভেম্বর ২০২৬, রবিবার দেশজুড়ে ৬০০টি স্থানে অনুষ্ঠিত হতে চলেছে ১১তম সপ্তাহের ‘ফিট ইন্ডিয়া সানডে সাইকেল র‍্যালি’।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে মেরা যুবা ভারত, পশ্চিম মেদিনীপুর এবং চক কুমার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিস-এর যৌথ উদ্যোগে বালিচক থেকে ডেবরা পর্যন্ত সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমজাম রাধামাধব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় বালিগেড়িয়া থেকে খড়িকা মাথানি, নয়াগ্রাম পর্যন্ত অনুষ্ঠিত হবে আরও একটি সাইকেল র‍্যালি।
নেশামুক্ত যুবসমাজ গড়ে তোলা, শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের অভ্যাস তৈরি করা এবং যুবসমাজকে সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। দেশজুড়ে একযোগে এই সাইকেল র‍্যালির মাধ্যমে যুবসমাজকে নেশার বিরুদ্ধে সচেতন করে তোলার পাশাপাশি ফিটনেস ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *