দেউলিয়া বাজার সহ কোলাঘাটের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি,ফাঁদ পেতে দুটো বাইক উদ্ধারের পাশাপাশি গ্রেফতার এক।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বেশ কিছুদিন ধরে পূর্ব মেদিনীপুরের দেউলিয়া বাজার সহ কোলাঘাট এলাকায় মাঝেমধ্যেই বাইক চুরির ঘটনা ঘটছিল। এরপরই কোলাঘাট থানার পুলিশ ফাঁদ পেতে ছিল চোর ধরার জন্য। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল একটি বাইক ছিনতাইকারী।জানা যায় ওই বাইক ছিনতাইকারীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের মালিগ্রাম এলাকায়। পুলিশ ওই ব্যক্তিকে জেরা করে দুটি বাইক উদ্ধার করে। কোলাঘাট থানার পক্ষ থেকে জানা যায় আরো বেশ কয়েকটি বাইক উদ্ধার হতে পারে জিজ্ঞাসাবাদ করে । সবমিলিয়ে কোলাঘাট থানার পুলিশের তত্ত্বাবধানে বাইক উদ্ধার হয়ে খুশি এলাকাবাসী। বাইকের মালিকের ঠিকানা সন্ধান চালাচ্ছে পুলিশ। সব মিলিয়ে এখনো পর্যন্ত পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *