
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০ তম জন্মতিথি ও উৎসব মহাসমারোহে পালিত হলো ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজলী হল্ট এলাকার শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে। শনিবার ভোরে মঙ্গলারতির মাধ্যমে দিনটির সূচনা হয়। তারপর সকাল সাড়ে সাতটায় নগরকীর্তন কাজলী হল্ট, জটেশ্বর বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। সেখানে প্রচুর ভক্ত অংশনেন। জানা গিয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ পূজা, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর ও স্বামীজীর জীবনী নিয়ে আলোচনা, বস্ত্র বিতরণ ও অঙ্গন প্রতিযোগিতা একটি বই উদ্বোধন করা হয় ওই আশ্রমে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী অঘোরনাথ রায় ছিলেন জোস্না শীল, আশ্রম কমিটির সভাপতি নির্মলকান্তি দেব, আশ্রম কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় রায়বীর।












Leave a Reply