
নিজস্ব সংবাদদাতা, মালদা:—মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলিতির কারণে রোগী মৃত্যুর অভিযোগের ঘটনায়,মালদার হবিবপুর থানার আইহোতে পথ অবরোধ। আর এই, অবরোধে সামিল আদিবাসীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে দালাল চক্র বন্ধের দাবী জানালেন।পরিষদের সদস্য তারাশঙ্কর রায়,তিনি বলেন মেডিকেল কলেজ সহ বুলবুল চলে গ্রামীণ হাসপাতালে চলছে দালাল রাজ,রোগী মৃত্যু ও দালাল চক্র চলছে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে তারিই প্রতিবাদে মুখ খুললেন তারাশঙ্কর রায়। গ্রামীণ হাসপাতালের প্রসঙ্গ নিয়ে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাঃ বাবর আলি জানালেন হসপিটাল চত্বরে তেমন কিছু ঘটনা নেই যদিও তেমন ঘটনা ঘটেনি এবং লিখিতভাবে কোন অভিযোগ আসেনি তেমন কোন ঘটনা ঘটে থাকলে আমরা অবশ্যই খতিয়ে দেখব।












Leave a Reply