ফের ভুয়ো ভোটার কান্ড দক্ষিণ দিনাজপুরে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ফের ভুয়ো ভোটার কান্ড দক্ষিণ দিনাজপুরে। জেলা সদর বালুরঘাটে আবারও প্রকাশ্যে এলো একই এপিক নম্বরে দুই রাজ্যে দুই ভোটারের নাম। বালুরঘাটের ৪ নং ওয়ার্ডের গৃহবধূ শম্পা চক্রবর্তী ভোটার কার্ডের একই নম্বরে গুজরাটের অপর আরেক ভোটারের হদিশ মেলায় চাঞ্চল্য। পেশায় আইনজীবি শম্পা চক্রবর্তীর স্বামী প্রকাশ চক্রবর্তী নিজেও হতবাক স্ত্রীর এপিক নম্বরের এমন ঘটনায়। শম্পা চক্রবর্তী বালুরঘাটের ক্ষুদিরাম বিদ্যানিকেতন বুথের ভোটার। তৃণমূলের ভুয়ো ভোটার অভিযানে প্রকাশ্যে আসে যে তাঁর একই এপিক নম্বরে গুজরাটের গান্ধীনগরের ঘাটলড়িয়া বিধানসভায় কেটি ডাভিস নামের আরও এক ভোটার রয়েছেন। এলাকার কাউন্সিলর নিতা নন্দীর নেতৃত্বে তৃণমূলের লোকেরা সকালে তাঁর বাড়িতে গিয়ে বিষয়টি জানান। একই নাম্বারে কি করে আরও অন্য আরেকজনের নাম ভোটার তালিকায় স্থান পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *