মালদার গাজোল ২ নং অঞ্চলের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১টা নাগাদ পাঁচ পাড়া সমবায় সমিতি ভোট না হবার কারনে বিক্ষোভ করা হয়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার গাজোল ২ নং অঞ্চলের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১টা নাগাদ পাঁচ পাড়া সমবায় সমিতি ভোট না হবার কারনে বিক্ষোভ করা হয়। তারা ধামসা মাদল বাজিয়ে ক্ষোভ উগরে দেন। কয়েক দফা দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়। তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল মন্ডল ১ সভাপতি নিহার মন্ডল, গাজোল ২ নং প্রধান আর্মিলা রাজবংশী, গাজোল ১ নং অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ সরদার, বিজেপির সদস্য অসিত সরকার, ভানু সরকার সহ অন্যান্যরা। জানা গিয়েছে, রবিবার অর্থাৎ ২ মার্চ তারিখে পাঁচ পাড়া সমবায় সমিতি ভোট হবার কথা ছিল, বিনা কারণে বাতিল করে দেয়। সেজন্য এমন বিক্ষোভ প্রদর্শন। এদিন র‍্যালি করে বিক্ষোভ করা হয়। আগামী দিনে ভোট না হলে বৃহত্তর আন্দোনে সামিল হবেন বলে জানা গিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *