বালুরঘাট বি.এড. কলেজ ইউ.জি.সি. – এর ঘোষণায় স্বশাসিত কলেজের স্বীকৃতি লাভ করলো।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বি.এড. কলেজ ইউ.জি.সি. – এর ঘোষণায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ হতে ২০২৯-২০৩০ শিক্ষাবর্ষ পর্যন্ত স্বশাসিত কলেজের স্বীকৃতি লাভ করেছে। সেই উপলক্ষ্যে আজ ৫ ই মার্চ বুধবার বেলা ১১টা৩০ মিনিটে বালুরঘাট বি.এড. কলেজের সভাকক্ষে জেলার সকলস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিতি ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রণব ঘোষ, বালুরঘাট বিধানসভার বিধায়াক ড. অশোক কুমার লাহিড়ী, বালুরঘাট লোকসভার প্রাক্তন সাংসদ রণেন বর্মণ, প্রাক্তন অধ্যাপক বঙ্গরত্ন হিমাংশু কুমার সরকার, বালুরঘাট পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক হরিপদ সাহা, বালুরঘাট বি.এড. কলেজের সভাপতি ড. নব কুমার দাস, প্রাক্তন অধ্যাপক সনৎ পঞ্চানন, বিশিষ্ট চিকিৎসক ডা: কালীপদ মহন্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। বালুরঘাট বি.এড. কলেজের যদিও বি.এড. কোর্সের মাধ্যমে পথ চলা শুরু হয়েছিল তথাপি বালুরঘাট বি.এড. কলেজের পরিচালন সমিতি ছাত্র-ছাত্রীর স্বার্থে নতুন নতুন শিক্ষক প্রশিক্ষণ পাঠক্রম চালু করার প্রয়াসে অনড় থাকায় এন. সি.টি.ই.- র অনুমোদন সাপেক্ষে ২০০৯ সালে ডি. এড. কোর্স ও ২০১৭ সালে এম.এড. কোর্স চালু হয়। বালুরঘাট বি.এড. কলেজ বর্তমানে স্নাতোকোত্তর শিক্ষক প্রশিক্ষণ কলেজ। বালুরঘাট বি.এড. কলেজ “টপ টেন প্রমিসিং বি.এড. কলেজ ইন ইন্ডিয়া – ২০১৮” সমীক্ষায় ভারতবর্ষে দ্বিতীয় স্থান অধিকার করে। বালুরঘাট বি.এড. কলেজে আগামী দিনে উত্তরবঙ্গ ও দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা যাতে গবেষণামূলক কোর্সে ভর্তি ও পাঠন-পাঠনের সুযোগ পায় সেই উদ্দেশ্যে কলেজ পরিচালন সমিতি সচেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *