
হরিশ্চন্দ্রপুর, নিজস্ব সংবাদদাতাঃ ৬ মার্চ : বিয়ের দাবিতে সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক যুবতী। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার শিমলা এলাকায়। এই ঘটনায় পলাতক প্রেমিকও তার পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিমলা গ্রামের পাশের গ্রামে ওই তরুণীর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। দীর্ঘদিন ধরে এসে বাপের বাড়িতেই বসবাস করত। সেই সূত্রে পাশের গ্রাম শিমলাতে তার মাসির বাড়ির কাছে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণ নাকি বিয়ের প্রতিশ্রুতিও দেয় ওই তরুণীকে বলে দাবি। এমনকি একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। তরুণীর দাবি বর্তমানে তিনি দু মাসের অন্তঃসত্তা। অভিযোগ দুই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এই দুই যুবক-যুবতীর মধ্যে। কিন্তু কয়েকদিন আগে ওই তরুণী জানতে পারে তার প্রেমিকের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এরপরই আজ, বৃহস্পতিবার সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেন ওই যুবতী। তার দাবি ওই যুবক দুই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। কিন্তু এখন বিয়ে করতে চাইছে না এবং অন্যত্র বিয়ে ঠিক হয়েছে তার প্রেমিকের। তাই তিনি স্ত্রীর মর্যাদা দাবিতে ধারণায় বসেছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। যদি ওই প্রেমিকের বোনের দাবি ওই যুবতী ভিত্তিহীন অভিযোগ করছেন। ওর সঙ্গে আমার দাদার কোন সম্পর্ক নেই।ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।












Leave a Reply