ভুতুরে ভোটার খুঁজতে মানিকচকে বুথে বুথে নামলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মন্ডল।

নিজস্ব সংবাদদাতা, মালদা—ভুতুরে ভোটার খুঁজতে মানিকচকে বুথে বুথে নামলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মন্ডল। ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেন। শুক্রবার সকাল সকাল মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কার্তিকটোলা বুথে ভুতুড়ে ভোটার খুঁজতে নামেন।ওই বুথে প্রায় ১০৫২ জন ভোটার।এর মধ্যে কয়েক জন ভোটারকে এলাকার মানুষজন চিনেন না বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দা সহ বিশ্বজিৎ বাবু।এই ভোটারদের তালিকা দলীয় ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে দিবেন বলে জানান।নির্বাচনী বৈতরণী পার করতে বিজেপি এই ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ তুলে সরব হন মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *