
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে ফালাকাটা পঞ্চায়েত সমিতি। জানা গিয়েছে, ফালাকাটা পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফালাকাটা ব্লকের দশটি গ্রাম পঞ্চয়েত অফিসে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে মতো শুক্রবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চয়েত অফিসে বৈঠক করা হয়। এদিনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন, ফালাকাটা পঞ্চয়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় ছিলেন ফালাকাটা পঞ্চয়েত সমিতির সহকারী সভাপতি সুজয় সাহা রায়, জটেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী পাল, জটেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অর্ণব ঘোষ প্রমুখ।












Leave a Reply