
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে ৩০ টি পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রবিবার ফালাকাটা ব্লকের গুয়াবর নগর দক্ষিনাংশে তৃনমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিজেপি নেতা রঞ্জিত বর্মন সহ ৩০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এদিন নাবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ফালাকাটা গ্রামীন ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস। তিনি জানান, ৩০টি পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আগামীতে বহু মানুষ তৃণমূলে যোগ দেবেন।” এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় ছিলেন ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল সহ ব্লক এবং অঞ্চল নেতৃত্ব।












Leave a Reply