প্রাক্তন তৃণমূল মেম্বারের স্বামীর গোডাউন থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার এক।

তপন, নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন তৃণমূল মেম্বারের স্বামীর গোডাউন থেকে ৮ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় তপন থানার পুলিশ। গুড়াইল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল মেম্বার সুমি দাস মন্ডলের স্বামী রঞ্জিত মন্ডলের গোডাউন থেকেই এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার ধৃত রঞ্জিত মন্ডলকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হলে, তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। সরকারি আইনজীবী সঞ্জয় বিশ্বাস জানান, আদালত অভিযুক্তের তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেনসিডিল চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতেই জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *