মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাদপুর অঞ্চলের সৈদপুর এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক শেখ তাইমুলের বাড়িতে আজ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ হঠাৎ করে ঘরে আগুন লেগে যায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—চিকিৎসার জন্য ঋণ নেওয়া নগদ ৬০ হাজার টাকা, আসবাব সহ গোটা ঘর আগুনে পুড়ে ছাই। কপালে চিন্তার ভাঁজ পরিযায়ী শ্রমিকের। মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাদপুর অঞ্চলের সৈদপুর এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক শেখ তাইমুলের বাড়িতে আজ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ হঠাৎ করে ঘরে আগুন লেগে যায়।তবে কি থেকে ও কীভাবে আগুন লেগেছে তা বুঝতে পারছে না পরিবারের কেউ। বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে গ্রাস করে নেই গোটা ঘর।তবে স্থানীয় আট থেকে আশি সকলের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।ফলে একটি ঘর পুরো ভস্মিভূত হলেও ওপর ঘর গুলোকে বাঁচানো গেছে। মেয়ের চিকিৎসার জন্য বেসরকারি সংস্থা থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তাইমুল বাবু। আগুনে সব কিছু ভস্মিভূত হয়ে যাওয়াই দিশেহারা হয়ে পড়েছেন। সরকারি সাহায্যের আবেদন করেছেন। এই ঘটনার পরপর মানিকচক ব্লক প্রশাসনের কর্তা ব্যক্তি, স্থানীয় প্রধান আনোয়ার আলী, গ্রাম পঞ্চায়েত সদস্য উজির আলী পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সব রকম সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আচ্ছাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *