
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ – মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল হিলি থানার পুলিশ। গতকাল, মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে হিলি ত্রিমোহিনী এলাকা থেকে ৫৮ গ্রাম ইয়াবা ট্যাবলেট এবং ৭০ গ্রাম হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম দেলোয়ার ফকির (৪০), তিনি পূর্ব কালীকাপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের পর এদিন, বুধবার তাকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হয়। আদালতের NDPS স্পেশাল কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদের এজলাসে পুলিশ অভিযুক্তের পুলিশ হেফাজতের আবেদন জানায়। সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, বিচারক সব দিক বিচার করে অভিযুক্তের ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন।
পুলিশ সূত্রে খবর, দেলোয়ার ফকিরের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।অভিযুক্তকে হেফাজতে নিয়ে মাদকের চক্র ও যোগসূত্র খুঁজতে চাইছে পুলিশ।












Leave a Reply