
লালগোলা-মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা :- মুর্শিদাবাদের লালগোলা থানার বাবুপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ১০ লক্ষাধিক টাকার মূল্যের হেরোইন উদ্ধার করেছে পুলিস। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিস অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম মোর্তজা সেখ (৩৩), সাতিবুর রহমান (২৫) ও মোস্তাক আহমেদ (২৭)। তিনজনেই লালগোলা থানা এলাকার বাসিন্দা।
সূত্রে জানা গেছে, বাবুপুর এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় অভিযুক্তদের। পুলিস জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে মোট ৪৫৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকার বেশি।
আজ, ১৮ এপ্রিল সকাল ১১:৩০টা নাগাদ ধৃতদের লালগোলা থেকে বহরমপুর এনডিপিএস আদালতে পেশ করা হয়। পুলিস সূত্রে জানা গেছে, ধৃতদের সাতদিনের পুলিস হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্তের স্বার্থে তাদের থেকে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।












Leave a Reply