মালদা থেকে নিখোঁজ তরুণী কে কয়েক ঘন্টার মধ্যেই পরিবারের কাছে পৌঁছে নজির গড়ল পোলবা থানার পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মোবাইল ফোন দেখা নিয়ে দাদার সঙ্গে ঝামেলা অশান্তির জেরে সোমবার মালদার বাড়ি থেকে পালিয়ে পোলবা থানার সুগন্ধা মোড়ে এসে পড়েন তরুণী কাকলি মন্ডল।মঙ্গলবার সকালে তরুণী কে রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে টহলরত সুগন্ধা ফাঁড়ির অফিসারের নজরে আসে।তিনি মেয়েটি কে নাম ও ঠিকানা জানতে চান।দিশাহীন তরুনী খানিকটা ভরসা পেয়ে পুলিশের কাছে বাবার নাম ও পুরাতন মালদাহে বাড়ি বলে জানায়।ঘটনার গুরুত্ব বিবেচনা করে সুগন্ধা ফাঁড়ির পুলিশ কর্মী তরুণীর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে ফোনের মাধ্যমে। তরুণী বাড়ি ছারতেই পরিবারের লোকেরা তাকে খোঁজাখুঁজি করেছিল।পোলবা থানার পুলিশের থেকে মেয়ের খোঁজ পেয়ে বাড়ির লোকজন গাড়ি করে সটান মালদহ থেকে পোলবা থানায় হাজির হয়। সুগন্ধা ফাঁড়ির অফিসার বিষয়টি পোলবা থানার বড়বাবুকে জানায় এবং তার আদেশ অনুসারে মেয়েটিকে মহিলা পুলিশ কর্মী দ্বারা পোলবা থানায় নিরাপদে রাখা হয়। এমতাবস্থায় বাড়ির লোকজন পোলবা থানায় পৌঁছায় ও পরিবারের মেয়ে কে অক্ষত দেখে স্বস্তি পায়। পোলবা থানার বড়বাবুর মাধ্যমে সমস্ত রকম আইন মোতাবেক মেনে মেয়েটিকে ওর বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। তরুণী জানিয়েছে পুলিশ কর্মী তাকে রাস্তা থেকে উদ্ধার না করলে বিপদ হতে পাড়ত।সে কখনো আর বাড়ি ছেড়ে পালাবে না।মেয়েকে ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেনি পরিবার।পুলিশের কাজ কে কুর্নিশ জানিয়েছে তরুনীর বাবা মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *