জটেশ্বরে দল বদলের হিড়িক অব্যাহত, বিজেপি ছেড়ে তৃণমূলের হাত ধরল ৭টি পরিবার দাবি তৃণমূলের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বরে দল বদলের হিড়িক অব্যাহত, বিজেপি ছেড়ে তৃণমূলের হাত ধরল ৭টি পরিবার দাবি তৃণমূলের। ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৩/১৪২ নম্বর বুথে শনিবার এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে ৭টি পরিবার বলে দাবি তৃণমূলের। বিজেপি ছেড়ে আসা সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সমরেশ পাল। এছাড়াও ওই যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল, জটেশ্বর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মানিক সেন ছিলেন জটেশ্বর দুই নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আমিনুল হক ছিলেন জটেশ্বর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুপ দে সহ অন্যান্য নেতৃত্বরা।যদিও বিষয়টি নিয়ে বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডল সম্পাদক অর্ণব ঘোষ বলেন, “গতকাল তৃণমূল ছেড়ে আটটি পরিবার বিজেপিতে যোগ দেন। তাঁদের মধ্যে ২টি পরিবারকে ভয় ভীতি দেখিতে ফের তৃণমূলে যোগদান করানোর চেষ্টা করছে তৃণমূল। ওদের পায়ের মাটি সরে গেছে।” যদিও গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *