
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতির আবহে যাতে কেউ সেনাবাহিনীর পোশাক অর্থাৎ জলপাই কালারের সেনাবাহিনীর পোশাক যাতে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে বিক্রি না করেন, সে নিয়েই ভবানীগঞ্জ বাজারের প্রত্যেক ব্যবসায়ীকে আবেদন জানিয়ে ভবানীগঞ্জ বাজারে যৌথ অভিযান চালালেন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পুলিশ ও কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। সম্প্রীতি কাশ্মীরের পেহেল গাওয়ে জঙ্গিরা যেভাবে পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল, এরপর থেকে বিভিন্ন তদন্ত করে ভারত সরকার জানতে পেরেছিল যে কাশ্মীরে জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরেই হামলা চালিয়েছিল। আর তারপর থেকেই সতর্ক হতে সেনাবাহিনীর পোশাক যাতে বাইরে বিক্রি না হয় তার নির্দেশ দিয়েছিল ভারত সরকার। আর সেই নির্দেশকেই কঠোরভাবে পালন করতে এবার কোচবিহারে অভিযান চালালো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। এদিন কোচবিহার জেলার ব্যবসায়ী সমিত ির সম্পাদক কি জানালেন শুনে নেওয়া যাক।












Leave a Reply