বিভিন্ন অভিনেতাদের হুবাহু ডায়লগ ও বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান গেয়ে চলেছেন গঙ্গারামপুর শহরের ২নম্বর ওয়ার্ডের কালিতলার বাসিন্দা টোটো চালক যুবক সত্যজিৎ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিভিন্ন অভিনেতাদের হুবাহু ডায়লগ ও বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান গেয়ে চলেছেন গঙ্গারামপুর শহরের ২নম্বর ওয়ার্ডের কালিতলার বাসিন্দা টোটো চালক যুবক সত্যজিৎ,তার এমন প্রতিভায় মুগ্ধ সকলেই বালুরঘাট নিউজ।এক যুবক এক মুখে বিভিন্ন অভিনেতাদের ডায়লগ অনুকরণ করতে পারেন হুবাহু ,সঙ্গে বিভিন্ন নামী শিল্পীর কণ্ঠে গান গাওয়াতেও দক্ষ টোটো চালকের মুখে।তার এই অসাধারণ প্রতিভা এখন গোটা এলাকায় আলোচনার বিষয়।টোটো চালক যুবক জানান,চেষ্টা ছিল,তাই এগোতে পেরেছি।মানুষজনকে বিনোদন দিতে পারলে ভালো লাগে।তার এমন চর্চায় মুগ্ধ এলাকার মানুষজনও।তাদের আশা যুবকের এমন প্রতিভা নিয়ে ভবিষ্যতে আরও বড় মঞ্চে পৌঁছানোর স্বপ্ন দেখছেন তিনি।একদিন গোটা দেশ শুনবে গঙ্গারামপুরের এই প্রতিভাবান কণ্ঠসাধকের নাম।গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জানান,পুরসভায় যদি ওই যুবক সহযোগিতা চান,তাহলে আমরা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *