
মালদা, নিজস্ব সংবাদদাতা:- লঞ্চে করে জলপথে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে রাজ্যের পর্যটনমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী। শনিবার মালদার রতুয়ার কাহালা সূর্যাপুর ঘাট থেকে লঞ্চে করে বন্যা পরিস্থিতি পরিদর্শনে রওনা দেন মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা।
রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর, বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের রুহিমারি-সহ একাধিক বন্যাকবলিত এলাকা জলপথে ঘুরে দেখবেন তাঁরা। বন্যার জেরে এলাকার সাধারণ মানুষের কী পরিস্থিতি, কোথায় জল ঢুকেছে, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য পরিষেবা কতটা স্বাভাবিক রয়েছে—এসব বিষয় সরেজমিনে খতিয়ে দেখা হবে।
পরিদর্শনের পাশাপাশি বন্যাদুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন মন্ত্রীরা। ত্রাণসামগ্রী, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা-সহ সরকারি বিভিন্ন পরিষেবা সঠিকভাবে পৌঁছচ্ছে কি না, সে বিষয়ে মানুষের কাছ থেকে সরাসরি খোঁজ নেওয়া হবে।
এদিন জলপথে পরিস্থিতি পরিদর্শনে ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, PWD (PH)-এর অজয় পোদ্দার-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধি।
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গত এলাকার মানুষের প্রয়োজনীয় সহায়তা এবং সরকারি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।












Leave a Reply