
মুম্বই, নিজস্ব সংবাদদাতা ২৪ মে: বলিউডে নেমেছে গভীর শোকের ছায়া। প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। বহুদিন ধরেই অভিনয় জগতে নিজের প্রতিভা ও বহুমাত্রিকতা দিয়ে দর্শকদের মন জয় করে নেওয়া এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ সিনেমা জগৎ ও অনুরাগীরা।
মুকুল দেব একাধারে ছিলেন অভিনেতা, উপস্থাপক এবং প্রশিক্ষিত পাইলট। ১৯৯৬ সালে ‘দাস্তান-এ-হাতিমতাই’ দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু করলেও, তাঁর বলিষ্ঠ অভিনয় ফুটে ওঠে ‘দিল্লি হাইটস’, ‘যমলা পাগলা দিবানা’, ‘সিংঘম’, ‘ক্যায়া কুল হ্যায় হাম ৩’ সহ একাধিক হিন্দি ছবিতে। এছাড়াও পাঞ্জাবি ও দক্ষিণী চলচ্চিত্রেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ উপস্থিতি।
অভিনেতার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন বলিউডের বহু তারকা। অজয় দেবগণ লিখেছেন, “A genuine performer and a warm soul. Rest in peace, Mukul.” অন্যদিকে মাধুরী দীক্ষিত থেকে মনোজ বাজপেয়ী— সবাই তাঁদের মুগ্ধ স্মৃতির কথা ভাগ করে নিয়েছেন।
মুকুল দেবের হঠাৎ চলে যাওয়ায় আবারও আলোচনায় উঠে এসেছে বলিউডে স্বাস্থ্য সচেতনতা ও মানসিক চাপের বিষয়টি।












Leave a Reply