একলাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতি – র পক্ষ থেকে একটি জরুরী ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২৪শে মে শনিবার বিকেলে একলাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতি – র পক্ষ থেকে একটি জরুরী ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতি – র চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়, সমিতি – র সম্পাদক কালিদাস বোস, বিনায়ক কৃষ্ণ মজুমদার, ইন্দ্রনীল রায় সহ সমিতি – র অন্যান্য সদস্যরা। বর্তমানে বালুরঘাট রেল স্টেশনে বিভিন্ন উন্নয়নের কাজ চলছে এবং বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল সম্প্রসারণের কাজও চলছে, কিন্তু এই কাজগুলো অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে। বিষয়টি জানার পর একলাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতি – র পক্ষ থেকে আধিকারিকের পাশাপাশি রেলমন্ত্রকে জানানো হয়, জানানোর পর রেলমন্ত্রকের পক্ষ থেকে পরিদর্শনে আসে এবং পরিদর্শনে আসার পরেও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছে। সেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ বন্ধ করতে আগামী দিনে একলাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতি – র পক্ষ থেকে কিভাবে বৃহত্তর উন্নয়ন সমিতি – র চেআন্দোলন নামা হবে সেই বিষয়ে আজ জরুরী ভিত্তিক এই আলোচনা সভার আয়োজন করা হয় এমনটাই জানালেন একলাখি বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতি – র চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *