ফালাকাটা ব্লকের নয় মাইল বাজারে বিজেপি কর্মীরা একটি পথ সভার মধ্য দিয়ে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকার বার্তা দেন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের জঙ্গিদের খতম করে, নয়টি জঙ্গি ঘাটি ধ্বংস করে, পাকিস্তান সরকার দ্বারা লালিত পালিত পোষিত জঙ্গি মাসুদ আজাহারের গোটা পরিবারের সদস্যদের খতম করে বিশ্বের কাছে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরল ভারতের বীর সেনারা।দেশের বীর সেনাদের বীরত্বের কথা তুলে ধরতে আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।পহেলগাঁও এ নারকীয় জঙ্গি হামলা , তার প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিঁদুর। পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাটি ধ্বংস করা, এবং জঙ্গি নিকেশ করা। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে আসছেন। আজ সন্ধ্যায় ফালাকাটা ব্লকের নয় মাইল বাজারে বিজেপি কর্মীরা একটি পথ সভার মধ্য দিয়ে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকার বার্তা দেন। এই নিয়ে নয় মাইল বাজারে বিজেপির আলিপুরদুয়ার জেলা সহ সভাপতি নারায়ণ মন্ডল কি বললেন দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *