
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ ও ভারত জাকাত মাঝি পারগানা মহল দাসপুর ১নং ও ২নং ব্লক কমিটির যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা অন্তর্গত সরবেড়িয়া ২ং গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট গণ ডেপুটেশন শান্তিপূর্ণ ভাবে সফল হল । পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী আজ ২রা জুন ২০২৫ সোমবার আদিবাসী অধুষিত গ্রাম গুলিতে রাস্তা,শৌচাগার নির্মাণ,আবাস যোজনা, বন্ধ স্কুল চালু করা, নির্মিত অঙ্গন ওয়াড়ী কেন্দ্র চালু করা,সরকারি স্কুল অবৈধ ভাবে কেন ভাড়া দেওয়া হয়েছে? ভূমিহীন আদিবাসীদের চিহ্নিত করে খাস জমিসহ পাট্টা প্রদান, পুরানো পাট্টার রেকর্ড করা, সহ আদিবাসীদের সার্বিক উন্নয়নের দাবি এই গণডেপুটেশন,উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ ও ভারত জাকাত মাঝি পারগানা মহল দাসপুর ১নং ও ২নং ব্লকের নেতৃত্বগন। উপস্থিত ছিলেন ডেবরা ব্লক কমিটির নেতৃত্ব ।












Leave a Reply