হাওড়ার আমতার বাসিন্দা যুবকের অঙ্গদানে নবজীবন ৩ জনের।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- হাওড়ার আমতার বাসিন্দা যুবকের অঙ্গদানে নবজীবন ৩ জনের। এসএসকেএম হাসপাতাল জানাচ্ছে, যুবকের নাম পুষ্কর পাল বয়স ২৩। তার কিডনি পাচ্ছেন ২জন( পিজি ৩৫ বছরের রোগী, ৫২ বছরের রোগিনী কমান্ড হাসপাতাল) । একজন পাচ্ছেন লিভার( পিজিতেই ভর্তি এক রোগী, বয়স ৪৭।)। তবে জাতীয় অঙ্গ ও কোষকলা প্রতিস্থাপন সংস্থায় নোটোতে নথিভুক্ত করে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও গ্রহীতা মেলেনি বলে দাতার ফুসফুস ও হার্ট কাজে লাগানো যায়নি।
২৯ মে এক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয়। মাথায় গুরুতর চোট পান পুষ্কর। প্রথমে নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় পিজি হাসপাতালের ট্রমা সেন্টারে।
৩১ মে ওই যুবকের ব্রেন ডেথ হয়। এরপরই বাড়ির লোকজন সিদ্ধান্ত নেন, অরগান ডোনেট করা হবে। ১ জুন সব প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিস্থাপনের কাজও শুরু হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *