
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের আমশোল অঞ্চলের আলকুশা MSK এর সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ,শিশু পাচার, সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয় নিয়ে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার, জানা গিয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এই দিন এই শিবিরে শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন বলে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই দিন এই শিবিরের উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের অধিকার মিত্র, কাজী মোহাম্মদ ফাকরুদ্দিন,MSK এর সম্প্রসারক উত্তম পাল, কুনাল সেন, রমেন মন্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।












Leave a Reply