নামের ভুলে রেশন কার্ড বন্ধ, চরম ভোগান্তিতে গড়বেতার উপভোক্তারা।

নিজস্ব সংবাদদাতা, গড়বেতা :- নামের সামান্য বানান ভুল। আর তার জেরেই ‘অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়ায় আটকে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রেশন কার্ড। রেশন না পেয়ে চরম ক্ষোভ ও ভোগান্তির শিকার গড়বেতা ১ নম্বর ব্লকের শত শত উপভোক্তা। ব্লক খাদ্য সরবরাহ দপ্তরের কার্যালয়ে এখন রোজই চোখে পড়ছে ভুক্তভোগীদের দীর্ঘ লাইন।

​ভুক্তভোগী উপভোক্তাদের অভিযোগ, কার্ড সচল করার জন্য দিনের পর দিন তাঁরা দপ্তরে চক্কর কাটছেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সমাধান। “রোজ আসছি, কিন্তু কাজ হচ্ছে না,”— এই একই দাবি ব্লকের একাধিক বাসিন্দার। ব্লক খাদ্য দপ্তরের এই ঢিলেমি ও হয়রানির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

​নিত্যদিন এই ভোগান্তির জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ এবার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, অবিলম্বে এই জটিল প্রক্রিয়া সহজ করে কার্ডগুলি সচল করা হোক। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে, খাদ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, সমস্যা খতিয়ে দেখে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *