
দক্ষিণ চব্বিশ পরগনার, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গড়ের ঘটকপুকুর চৌমাথায় পথ দুর্ঘটনা রুখতে অনুষ্ঠিত হলো “রোড সেফটি উইক” কর্মসূচি। কলকাতা পুলিশের ভাঙ্গড় ট্রাফিক গার্ডের উদ্যোগে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।
এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি শ্রীকান্ত জগন্নাথ রাও (IPS), ভাঙ্গড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ (IPS)-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
“সেভ ড্রাইভ, সেভ লাইফ” স্লোগানকে সামনে রেখে পুলিশ প্রশাসন পথচলতি মানুষ, যানচালক ও ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা, যারা প্ল্যাকার্ড ও পোস্টার হাতে নিয়ে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেন। উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারাও।
পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে বলে জানান পুলিশ আধিকারিকরা। আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে নেওয়া হবে বলেও জানান তারা।












Leave a Reply