
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- জেলাসি বা ঈর্ষা একটি জটিল আবেগ যা অন্যের ভালো কিছু দেখলে বা অন্যের কিছু আছে যা নিজের নেই, এইরকম অনুভব করলে দেখা যায়। এই ঈর্ষা বা জেলাসি নিয়েই সম্পূর্ণ ভিন্ন ধরনের বাংলা চলচ্চিত্র সদ্য মুক্তি পেল। প্রীতম দত্তের পরিচালনায় শুক্রবার মুক্তি পেল বাংলা ছবি উগ্র[, UGRAAA] লেক মলের সিনেপোলিসে। কেক কেটে এই ছবির সূচনা হল। টলিউডে নতুন পরিচালক যাত্রার শুরু হল উগ্র দিয়ে। রজতাভ দত্ত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয় বন্দ্যোপাধ্যায়, জিকো, অরিজিৎ ধীবর, অভিজিৎ সেন, দিহান ও আরও অনেকে। মূলত পুরুষ কেন্দ্রিক ছবি কিন্তু নারী চরিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে, দাবি পরিচালকের। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় প্রীতম দত্ত। ডিওপি প্রমিত দাস। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন কল্যাণ নাথ, হিল্লোল আচার্য এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়। ছবি প্রিমিয়ার উপলক্ষে উপস্থিত ছিলেন নন্দিনী ভট্টাচার্য সহ ছবির কলাকুশলিরা। ছবিটি দর্শকদের ভালো লাগবে আশা পরিচালকদের।












Leave a Reply