মানুষ মানুষের জন্য – এই রকম একজন মানুষ পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে সুব্রত রায়।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-“মানুষ মানুষের জন্য
হৃদয়ে হৃদয়ের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না”
ভূপেন হাজারিকার এই গানটি কিছু মানুষের কাছে মন্ত্র হয়ে কাজ করছে ।
এই রকমে একজন মানুষ পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে সুব্রত রায়।
জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর এই ধর্মকে ব্রত করে মানুষের সেবায় প্রত্যেকদিন এগিয়ে আছেন। সকাল থেকে রাত পর্যন্ত , কেউ উনার কাছে আসলে খালি হাতে ফেরত জাননা।
হঠাৎই একদিন জানতে পারেন এলাকারই একটি ছেলে দুর্ঘটনায়, অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে, জানতে পারো আমার তুই তাকে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন, পরবর্তীকালে তার আরো চিকিৎসার প্রয়োজনে তিনি নিজে রোগীর বাড়িতে এসে সাহায্য করে জান।
তিনি জানান ভগবান মানুষ করে পাঠিয়েছে তাই মানুষের পাশে দাঁড়ানোটাই আমার কাজ, রোগীর পরিবারের লোকেরা সুব্রতরায় কে পাশে পেয়ে অনেকটাই উপকৃত জানান। তারা জানান এরাই হচ্ছে সত্যিকারে ঈশ্বরের দূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *