পিকেটিং চলাকালীন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিআইএমের বংশীহারী এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমান।

বংশীহারী, নিজস্ব সংবাদদাতা, ৯ জুলাই:- কেন্দ্রীয় শ্রম কোর্ট বাতিলের দাবিতে দেশজুড়ে ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতেও পথে নামেন বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মীরা। পিকেটিং চলাকালীন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিআইএমের বংশীহারী এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমান। অভিযোগ, বচসার একপর্যায়ে তাঁকে চড় মারেন বংশীহারী থানার আইসি অসীম গোপ। পরে মাজেদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখান বাম কর্মীরা এবং পুলিশের ভূমিকার নিন্দা করেন। বালুরঘাট ও বংশীহারী দুই জায়গাতেই বনধকে ঘিরে জনজীবনে প্রভাব পড়ে। রাস্তায় সরকারি বাস চললেও যাত্রী ছিল হাতে গোনা, বেসরকারি বাসের দেখা মেলেনি বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *