ফালাকাটা তে পুলিশের সাথে বচসা বনধ্ সমর্থনকারীদের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার বনধ ঘিরে সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছে বামেরা। এদিকে এদিন সকাল থেকেই ফালাকাটার বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শুরু হয়েছে ধরপাকড়। এদিন সকাল থেকেই বনধ সফল করতে রাস্তায় নেমে পড়েছেন বাম কর্মী-সমর্থকরা। এদিকে যান চলাচল সচল রাখতে তৎপর পুলিশও। ফালাকাটায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বাম কর্মীরা। ফালাকাটায় এখনও পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *