আলোকস্তম্ভের আলোতে বসে শহরের কয়কে জন শিশুদের শিক্ষার পাঠ দিচ্ছেন এক যুবক।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: – এটা আলিপুরদুয়ার শহরের মাঝে অবস্থিত প্যারেড-গ্রাউন্ডের দৃশ্য। গ্রাউন্ডের চারপাশে মর্নিং বা ইভিনিং ওয়ার্ক-এর সুবিধার জন্য নির্মিত ফুটপাথ। আর সেখানেই আলোকস্তম্ভের আলোতে বসে শহরের কয়কে জন শিশুদের শিক্ষার পাঠ দিচ্ছেন এক যুবক। প্রাইভেট হাসপাতাল কর্মী ৩৮ বছরের স্নাতক যুবক বিমান সরকার নিজের মূল্যবান সময় অতিবাহিত করছেন শিশুদের শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে। জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান সরকার শহরেরই একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত। পরিবারে স্ত্রী, কোলের শিশু ছাড়াও বাবা, মা ও ভাই সহ মধ্যবিত্ত পরিবার তাদের। বিমানের কথায়, “প্রতিদিন শরীর চর্চার জন্য মাঠে আসলে এই শিশুরাই তার দৃষ্টি আকর্ষন করতো। ধীরে ধীরে তাদের প্রতি মায়াও ধরে যায় বিমানের। উপলব্ধি হয়, এদেরও তো অধিকার আছে পড়াশুনার! সেই মনের ডাক থেকেই শিশুদের একত্রিত করার প্রয়াস শুরু হয় বিমানের। খুজে খুজে প্রায় ৫ জনকে যোগার করতে পেরেছিলেন পড়ানোর জন্য। তাদেরকে নিয়েই প্যারেড গ্রাউন্ডের ফুটপাথে লড়াই চলছে বিমানের। এই মুহুর্তে বই, খাতা-পেন, স্লেট জোগার করে তাদের অক্ষর জ্ঞানের সাথে বানান করার তালিম চলছে। বিমান চায়, এরা শিক্ষিত হয়ে ভালো মানুষ হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *