একুশে জুলাইয়ের ডাক, দক্ষিণ দিনাজপুরে ১৬৫ কিমি জুড়ে যুব তৃণমূলের আহ্বানযাত্রা।

 

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- একুশে জুলাই কলকাতায় শহীদ তর্পণে অংশগ্রহণের আহ্বান জানাতে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ১৬৫ কিলোমিটার পথ অতিক্রম করবে তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানযাত্রা। রবিবার বালুরঘাটের কাঁঠালপাড়া পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্বরিশ সরকার।

তিনি জানান, আগামী ১৪ ও ১৫ জুলাই এই যাত্রা অনুষ্ঠিত হবে। কুশমন্ডি থেকে শুরু হয়ে হরিরামপুর, বংশীহারী, বুনিয়াদপুর, গঙ্গারামপুর, ফুলবাড়ি, তপন, কুমারগঞ্জ, হিলি হয়ে বালুরঘাট শহরে শেষ হবে এই যাত্রা। রিলে র‍্যালির মাধ্যমে প্রায় ২০০০ তৃণমূল যুব কর্মী বাইক নিয়ে অংশ নেবেন। পথচলতি ছোট ছোট সভার মাধ্যমে জেলার সাধারণ মানুষকে শহীদ দিবসে ধর্মতলায় অংশ নিতে আহ্বান জানানো হবে।

সাংবাদিক সম্মেলনে অম্বরিশ সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ ও জেলা তৃণমূলের সহ-সভাপতি মৃণাল সরকার। শুধু বাইক র‍্যালি নয়, যাত্রায় থাকছে অভিনব প্রচার মাধ্যম, ডাবলুও ব্যবহৃত হবে বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *