
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার মহামিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয় ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস । সেই মহামিছিলেন এদিন লোকেলোকারন্য হয়ে যায়। ফালাকাটা ব্লকের জটেশ্বরের হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে মহামিছিল বের হয়ে জটেশ্বর ট্রাফিক মোড় হয়ে জটেশ্বর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে মিছিল শেষ হয়। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, জেলা নেতা মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস সহ অন্যান্য জেলা নেতারাও এই মহামিছিলে সামিল হয়েছিলেন। তবে ফালাকাটার বিভিন্ন গ্রাম থেকে মানুষের উপস্থিতি এদিন তৃণমূলকে বারতি অক্সিজেন দিয়েছে।












Leave a Reply