ফের ভয়াবহ গঙ্গা ভাঙ্গন মুর্শিদাবাদের সামসেরগঞ্জে।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বুধবার সকাল ন’টার পর থেকে গঙ্গা ভাঙনের কবলে পড়লো সামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রাম। গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে জয়দেব সরকার নামে এক ব্যক্তির বাড়ির একাংশ। ফাটল ধরেছে প্রায় আরো পাঁচ থেকে সাতটি বাড়িতে। ফের নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন সাধারণ মানুষ। যে কোন মুহূর্তে তলিয়ে যেতে পারে আরো বেশ কিছু বাড়িঘর। তলিয়ে যেতে পারে মন্দিরও। বাঁধের ওপর দিয়ে নির্মাণ করা ঢালাই রাস্তার একাংশও গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। স্বাভাবিক কারণেই বুধবার সকাল থেকে নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্ক সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে।

উল্লেখ করা যেতে পারে, গত কয়েকদিন গঙ্গার জলস্তর কমতে থাকলেও হঠাৎ করে তিনদিন থেকে আবারও জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই জলস্তর বৃদ্ধির সময়ে নতুন করে গঙ্গা ভাঙ্গনে উদ্বিগ্ন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *