বালুরঘাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারখের উদ্যেগে শিক্ষক দিবস পালন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে বালুরঘাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারখের উদ্যেগে ১৯ নম্বর ওয়ার্ড এলাকার শিক্ষক – শিক্ষিকাদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা দেওয়া হলো। প্রতিটি শিক্ষক – শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ছোট্ট উপহার দেওয়া হয় । এইদিন ওই ওয়ার্ডের মোট ১১০ জন শিক্ষক – শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয়। এই কার্যক্রমের মাধ্যমে ১৯ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সমাজের উন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের নিঃস্বার্থ অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। এই উদ্যোগটি শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *