রেল পুলিশের তৎপরতায় ট্রেন থেকে নামানো হলো অসুস্থ যাত্রীকে, প্রশংসায় ভরলেন সহযাত্রীরা।

তারকেশ্বর, নিজস্ব সংবাদদাতা:- তারকেশ্বর স্টেশনে ঘটে গেল মানবিকতার অনন্য দৃষ্টান্ত । মঙ্গলবার সকালে হাওড়া গামী ট্রেনে আরামবাগ থানার মলয়পুর-ফতেপুর এলাকা থেকে মেদিনীপুর যাচ্ছিলেন এক দম্পতি। হঠাৎ করে স্বামী অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা স্ত্রী পাশের যাত্রীদের বিষয়টি জানান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা কামরায়।

ঠিক সকাল ৮টা ৩০ মিনিটে ট্রেন ছাড়তে শুরু করলেও যাত্রীরা আতঙ্কে চেন টেনে ট্রেন থামিয়ে দেন, বাজতে থাকে প্রত্যেক বগিতে এর্লাম । ১২ বগি বিশিষ্ট ট্রেনটি থেমে যায় তারকেশ্বর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য বগিতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রোগীকে নিয়ে ট্রেনের বাইরে এবং ভেতরে যখন হুলুস্থুল তখন এক সবজি বিক্রেতা নাম বাপ্পা দাস যিনি ভেন্ডারে ছিলেন তিনি দৌড়ে গিয়ে খবর পৌঁছায় টিকিট পরীক্ষক মনীষ গুপ্তের কাছে । মনীষ বাবু তারপর ই দ্রুত রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন । এরপর রেল পুলিশ ও রেল বিভাগের কর্মীরা অসুস্থ ব্যক্তির কাছে দ্রুত পৌঁছে তাঁকে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন ।

সহযাত্রীদের সহায়তা, টিকিট পরীক্ষক ও রেল পুলিশের তৎপরতা দেখে উপস্থিত যাত্রীরা জানান, এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অসুস্থ ব্যক্তির স্ত্রীও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি একা হলে কিছুই করতে পারতাম না। সহযাত্রী, রেল পুলিশ ও মনীষবাবু না থাকলে বড় বিপদ ঘটতে পারত।”

পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *