
কালনা, নিজস্ব সংবাদদাতা;- নতুন বিবাহিত হাতের নোয়া খুলবো না, বলে পরীক্ষা না দিয়ে চলে গেলেন এসএসসি পরীক্ষার্থী, আরেকজন পরীক্ষার্থীও শেষ পর্যন্ত নোয়া খুলেই পরীক্ষা দিতে গেলেন পরীক্ষা কেন্দ্রে।
পরীক্ষা হলে ঢোকার সময় হাতের নোয়া খুলতে বলায় , নোয়া না খুলে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা বাড়ি পথে ,
সধবা মেয়ে সিঁদুর শাখা নোয়া কেন খুলবে, প্রশ্ন পরীক্ষার্থীর
বিবাহিত মহিলা পরীক্ষার্থীর দাবি নোয়া খুলবনা , তাতে তাদের পরীক্ষা না দিতে হয় দেব না।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান এরকম অভিযোগ তাদের কাছে আসেনি ।
কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে আজ এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯৭ । নিরাপত্তা ব্যবস্থায় কোন খামতি রাখেনি প্রশাসন।
পরীক্ষার্থীদের জানানো হয়েছিল কোনরকম ধাতবও জিনিস সঙ্গে করে আনা যাবে না , তাই বিবাহিত মেয়েদের হাতের পলা, নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ মানতে বলে প্রশাসন। কিন্তু দুজন পরীক্ষার্থী হাতের নোয়া খুলতে নারাজ ছিলেন। একজন শেষমেশে নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেও। আরেক বিবাহিত মহিলা প্রার্থী পরীক্ষা না দিয়ে , বাড়ি ফিরে গেল।











