
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের শালবনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কালিপদ সরেন, শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বর্ধমান ইউনিভার্সিটি’র অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, কাঞ্চন কামিল্যা সহ স্থানীয় প্রশাসনের একাধিক ব্যক্তিবর্গ। এই দিন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি নয় জন মনীষীর আপক্ষ মূর্তি উন্মোচন করা হয়।












Leave a Reply