
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- “একটি কৃষকের নামও যেন বাদ না যায়” রাজ্যজুড়ে এস আই আর জারির পরেই কৃষক নেতাদের সতর্কবার্তা দিতে বালুরঘাটে জরুরী বৈঠক তৃণমূল কিষান খেত মজদুর সংগঠনের। মঙ্গলবার বিকেলে শহরের একটি বেসরকারী লজে মিটিং করে সমস্ত কৃষক নেতাদের এমনই বার্তা দিয়েছেন সংগঠনের জেলা সভাপতি সাহেনশা মোল্লা। তার দাবি, এস আই আরকে সামনে রেখে বিজেপি চক্রান্ত করে ভোটার তালিকা থেকে গরীব কৃষকদের নাম ছেটে ফেলতে চাইছে। সীমান্ত এলাকার কৃষক নেতাদের এব্যাপারে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন সংগঠনের জেলা সভাপতি। সাহেনশা মোল্লার হুশিয়ারি, একটি কৃষকের নামও যেন বাদ না যায়। যেদিকটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে ব্লক থেকে বুথ স্তর, সমস্ত কৃষক নেতাদের। সীমান্ত এলাকার কৃষকদের নাম কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাটার চেষ্টা করলে জেলাজুড়ে আগুন জ্বলবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি। এদিনের বৈঠক থেকে জেলার বেশকিছু ব্লকের কৃষক নেতাদের নিজদের দায়ীত্ব সম্পর্কেও সচেতন করেছেন তিনি। জেলা তৃণমূল কিষাণ খেত মজদুর সংগঠনের জেলা সভাপতি সাহেনশা মোল্লা বলেন, এস আই আর নিয়ে রাজ্যের কড়া নির্দেশ রয়েছে। ব্লক ও অঞ্চল স্তরের কৃষক নেতাদের সাংগঠনিক কাজে কোন নিস্ক্রিয়তা বা দুর্বলতা লক্ষ্য করলেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে দল। প্রসঙ্গত, জেলা তৃণমূল কিষান খেত মজদুরের নতুন জেলা কমিটি ঘোষনার পর থেকে বেশকিছু নেতৃত্বকে নিস্ক্রিয় থাকতে দেখা গেছে। কৃষক সংগঠনের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের দায়ীত্ব পেয়েও অনেক নেতৃত্ব নিস্ক্রিয় থাকায় রাজ্যের নির্দেশে এদিন একটি জরুরী বৈঠকের ডাক দেন সংগঠনের জেলা সভাপতি সাহেনশা মোল্লা। যেখানে এদিন তপন ব্লকের একজন সভাপতি ছাড়া প্রায় সকলেই হাজির হয়েছিলেন। যে সভাতেই এস আই আর নিয়ে রাজ্যের স্পষ্ট বার্তার কথা তুলে ধরেছেন জেলা সভাপতি। কোন কৃষকের নাম এস আই আরে যেন কোনভাবেই বাদ না যায় সেদিকটি নিয়ে সকল কৃষক নেতাকে একজোটে মাঠে নামার পরামর্শও দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা কিষাণ খেত মজদুরের জেলা সভাপতি সাহেনশা মোল্লা।












Leave a Reply