বামনগোলায় বিজেপির মঞ্চ ত্রিপল দিয়ে ঘেরা—শাসক দলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ।

মালদা, নিজস্বসংবাদদাতাঃ– — বিজেপির মঞ্চকে ত্রিপল দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। জনজাতি গৌরব দিবস পালিত হলো বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায়। শনিবার সকালে ভগবান বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হলো বিজেপির তরফে।এদিন সকালে পাকুয়াহাট বিজেপির পার্টি অফিস থেকে একটি র‍্যালি করে পাকুয়াহাট এলাকার ডাকবাংলা পর্যন্ত যায় সেখানে গিয়ে ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্ঘ্য করেন।বিজেপির হবিবপুর বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু।সেখান থেকে পাকুয়াহাটের ডাকবাংলা বাজার এলাকায় একটি পথসভা করার কথা থাকলে সেখানে পায়ে হেঁটে পৌঁছাতেই দেখেন সেখানে মঞ্চকে ত্রিপল দিয়ে ঘিরে রাখা হয়। এই পরিস্থিতি দেখে খুব উপরে দেন বিজেপির বিধায়ক সহ স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।বিজেপি বিধায়ক বলেন তৃণমূলের মদতেই এইভাবে এই মঞ্চ ঘিরে রেখেছে বিজেপির সভা করতে দেবেন না।এই বিষয়কে ঘিরে ঘটনাস্থলে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির উত্তর মালদা জেলার সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনীয়া অভিযোগ করে বলেন, শাসক দলের মদতে বিজেপির এই সভা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি দিজবর জয়ধর বলেন এখানে তাদের কোন ভূমিকা নেই বিজেপির সভা করলে আমাদের কোন সমস্যা নেই সেখানে যা অভিযোগ করাহছে সব ভিত্তিহীন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *