
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আড়াই ফুট উচ্চতার দীপঙ্কর ও নন্দিনীর বিয়েই যেন আজ ইতিহাস ভাটপাড়ার আমতলী গ্রামে। বয়সে ছোট না হলেও উচ্চতায় যেন গ্রামের সবচেয়ে ছোট ছেলে দীপঙ্কর বর্মন ওরফে ছোটন। ত্রিপল ও টিনের ঘরের নিচে শুয়ে বাবা-মা ও দাদাকে নিয়ে বাজনা বাজিয়ে দিন গুজরান করেন
দীপঙ্কর। ছোট্ট দীপঙ্করের ঘর সংসার কিভাবে হবে ছোট থেকেই এই দুশ্চিন্তা ছিল তার পরিবারের কাছে। কিন্তু সমস্ত সমস্যার সমাধান দীপঙ্কর ও তার পরিবারকে খুঁজে দিয়েছে ফেসবুক। প্রায় একমাস আগে ম্যাসেঞ্জারের ভিডিও কলে দীপঙ্কর প্রথমে দেখতে পায় দুর্গাপুরের বাসিন্দা চন্ডী করমোদকের মেয়ে নন্দিনী করমোদককে। প্রথম দেখাতেই আড়াই ফুটের দীপঙ্করকে পছন্দ করে প্রায় তিন ফুট হাইটের নন্দিনী। এরপরই উভয়ের ভালোবাসার প্রস্তাবে সায় দেয় তাদের পরিবারের লোকেরা। শাস্ত্র মেনে দুজনের বিয়েও দেয় তাদের পরিবারের লোকেরা। আর এতেই দুশ্চিন্তার অবসান হয় দীপঙ্কর ও নন্দিনীর পরিবারের লোকেদের। এদিকে ছোট্ট ওই দীপঙ্কর ও তার স্ত্রীর এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই তাদের দেখতে ভিড় জমছে আমতলী গ্রামে। তবে হতদরিদ্র ওই পরিবারে সরকারী উন্নয়নের ছোয়া কেন আজও পৌঁছায় নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। দীপঙ্কর ও তার স্ত্রী বলেন, তারা এভাবেই দুজনে দুজনকে ভালোবেসে জীবন কাটাতে চান। সরকারী সহায়তা যদি একটু তারা পান তাহলেই জীবনটা ভালো ভাবে কাটাতে পারবেন।












Leave a Reply