
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ- মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার চাঁদপুরে বেশ কয়েকদিন ধরে চলছে দাপটের সঙ্গে জমি থেকে বালুচুরি এমনই অভিযোগ করলেন ওই গ্রামের এক বাসিন্দা আকবর শেখ
জানান ঐদিন সকাল নটার সময় মাঠের দিকে যাওয়ার সময় দেখেন ওই গ্রামের আমের আলী একটি ট্রাক্টারে জমি থেকে অবৈধভাবে বালি লোড করছে তারই ভিডিও করতে গেলে তাকে গালিগালাজ করে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন ভরতপুর থানার পুলিশ প্রশাসনের কাছে।
প্রশাসন ও পুলিশ প্রশাসন জানায় এই বিষয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। বিষয়টা নিয়ে প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর। বিষয়টা নিয়ে প্রশাসন শর জমিনে খতিয়ে দেখছি এই বিষয় টি নিয়ে। এলাকার মানুষ জানান যে প্রতিবছর এইভাবে অবৈধভাবে বালি চুরি হয়। প্রশাসনকে তাদের পক্ষ থেকে অনুরোধ রাখবেন গ্রামবাসীরা।












Leave a Reply