মদ্যপ অবস্থায় ধাক্কা মারা হয়েছিল কোলাঘাটের কর্মরত সিভিক ভলেন্টিয়ারকে,গ্রেপ্তার ১,জানালেন পুলিশ সুপার।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মধ্যম অবস্থায় বেপরোয়া ভাবে ধাক্কা মারা হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কর্মরত সিভিক ভলেন্টিয়ার সুদীপ চক্রবর্তীকে, ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিথুন দে, ইতিমধ্যেই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়ে দিলেন পুলিশ সুপার। পাশাপাশি মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার, এই দিন পুলিশ সুপার জানিয়েছেন পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের সুবিধার্থে এবং পুলিশ প্রশাসনের কর্মক্ষেত্রে যাতে সুবিধা হয় তার জন্য প্রত্যেকটি ট্রাফিক পুলিশকে বডি ক্যামেরা লাগিয়ে কর্ম করতে হবে, যদি কোন ট্রাফিক পুলিশ বডি ক্যামেরা না লাগা অবস্থায় কোন গাড়ি ঘেরে, সেই ভিডিও জেলা পুলিশের তরফে পাওয়া গেলে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে এই দিন স্পষ্ট জানিয়েছেন জেলা পুলিশ সুপার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *