হিলি ব্লকের পাঞ্জুলে বামফ্রন্টের বিক্ষোভ মিছিল ও পথসভা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কিষানমান্ডিগুলোতে ধান বিক্রিতে কৃষকদের হয়রানি বন্ধ করতে হবে।
সরকারি সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা করতে হবে।
বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় সুনিশ্চিত করতে হবে।
ভুয়ো ভোটারদের বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে।
নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে।
১০০ দিনের কাজ পুনরায় চালু করতে হবে, দৈনিক মজুরি ৬০০ টাকা করতে হবে সহ অন্যান্য দাবিতে আজ ১৫ ডিসেম্বর হিলি ব্লকের পাঞ্জুলে- এ বামফ্রন্টের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সংগঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আর এস পি – র রাজ্য কমিটির সদস্য কমরেড রথীন সরকার, সারা বাংলা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি জেলা যুব সম্পাদক কমরেড অর্ণব চৌধুরী, আরএসপি র হিলি পূর্ব লোকাল সম্পাদক বিপ্লব দে, বিপ্লবী যুব ফ্রন্টের হিলি সম্পাদক দীপঙ্কর মৈত্র ও সি পি আই এম – এর দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য কমরেড কল্যান দাস, জেলা কমিটি সদস্য সমীর রায় ও মহিলা নেত্রী সায়রা বিবি সহ অন্যান্যরা। সভায় সভাপতি ছিলেন কমরেড গোলক সরকার। সভা থেকে কৃষক, শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য বক্তারা সোচ্চার হন।
কমরেড অর্ণব চৌধুরী বলেন, এস আই আর নিয়ে প্রথম থেকেই তৃণমূল বিজেপি মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে। কিন্তু বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় সুনিশ্চিত করবার জন্য এবং ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরী করবার জন্য বামপন্থীরাই আন্দোলন করে আসছে ও আগামীতেও করবে। আমাদের দেশের ও রাজ্যের মূল সমস্যা বেকার যুবক-যুবতীদের কাজের অভাব, তাদের কর্মসংস্থানের জন্য, শিক্ষা স্বাস্থ্যের জন্য , পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য, নিত্যপ্র়য়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করবার জন্য, ভূখা পেটে ভাত ও সব হাতে কাজের জন্য লাল ঝান্ডার আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *